× Banner
সর্বশেষ
আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী

পিআইডি

বাংলাদেশ-জাপান ৬ষ্ঠ ফরেন অফিস কনসালটেশন টোকিওতে অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
জাপান বাংলাদেশে

বাংলাদেশ-জাপান ৬ষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আজ (১৫ মে ২০২৫, বৃহস্পতিবার) টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম এবং জাপান পক্ষের নেতৃত্ব দেন জাপানের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি।

অত্যন্ত উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত যৌথ সভায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন খাতভিত্তিক সহযোগিতা বিশেষ করে বাণিজ্য -বিনিয়োগ, দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা, এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলি নিয়ে আলোচনা করা হয়। সভায় ২০২৪ সালের জুন মাসে ঢাকায় অনুষ্ঠিত পঞ্চম পরামর্শ সভার গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফর নিয়েও আলোচনা হয়।

সভায় মানবসম্পদ ও জ্বালানী বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ক্রেডিটিং ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, দূর্যোগ ও ভূমিকম্প ব্যবস্থাপনা , ইটিপি, ট্রিট্মেন্ট স্টোরেজ এন্ড ডিসপোজাল ফেসিলিটি, সৌরবিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা সহ কৃষির যান্ত্রিকীকরণ এবং জাহাজ নির্মাণ শিল্পের আধুনিকীকরণ নিয়ে আলোচনা হয়েছে।

জাপান অন্তর্বতী সরকার এবং সংস্কার উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশের সামাজিক ও  অর্থনৈতিক উন্নয়নের জন্য অব্যাহত সমর্থনের কথা জানায়।

দু’পক্ষ্ বিদ্যমান পারস্পরিক সম্পর্ক আরো গভীর করতে এবং ‘কৌশলগত অংশীদারিত্ব’ বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে সম্মত হয়। জাপান বাংলাদেশি পণ্যের জন্য এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার অব্যাহত  রাখার বাংলাদেশ সরকারের অনুরোধকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং ফল ও সবজিসহ জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য কাজ করবে বলে জানায়।

এছাড়া বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ (বিগ-বি)’র আওতায় জাপান বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে আরও জোরালোভাবে যুক্ত হবে এবং জাপানি উৎপাদনকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য উৎসাহিত করবে। জাপান জানায়, তারা মুক্ত ইন্দো-প্যাসিফিক এবং বিগ-বি উদ্যোগের আওতায় এই অঞ্চলের টেকসই উন্নয়ন দেখতে চায়।

বৈঠকে বাংলাদেশ আরও ওডিএ কনসেশনাল লোন, বাজেট সহযোগিতা ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর জন্য জাপানের সমর্থন চেয়েছে ।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে জাপান জানায় যে, তারা রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রতয়াবর্তনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তাদের মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

আলোচনায় উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

আলোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম জাপানের সিনিয়র উপমন্ত্রীকে উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..