মাগুরা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক এর কক্ষে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মাগুরা জেলার উদ্যোগে রোহিঙ্গা শরনার্থী সাহায্যর্থে নগদ টাকা প্রদান।
কক্সবাজার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী মিয়ানমারের রাখাউন রাজ্য থেকে পালিয়ে আসা নির্যাতিত শিশু নারী পুরুষদের সাহায্যর্থে নগদ টাকা প্রদান করেন।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মাগুরা জেলার উদ্যোগে মাগুরা জেলা প্রশাসক জনাব মোঃ আতিকুর রহমানের কাছে নগদ দশ হাজার টাকা (১০,০০০) প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক জনাব মোঃ আতিকুর রহমান বলেন, দেশের প্রতিটি মানুষের উচিত রোহিঙ্গাদের মানবিক সাহেয্য এগিয়ে আসা।রোহিঙ্গাদের পরিস্থিতি খুব খারাপ আনহারে মানবেতর জীবন যাপন করছে। রোহিঙ্গা শরনার্থী সাহায্যের্থে নগদ টাকা কক্রবাজার জেলা প্রশাসক এর কাছে পাঠিয়ে দেওয়া হবে।
এ সময় নগদ দশ হাজার ১০,০০০ টাকা মাগুরা জেলা প্রশাসক জনাব মোঃ আতিকুর রহমান এর হাতে তুলে দেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মাগুরা জেলার জেলা কমিশনার লিপিকা সরকার, এ সময় উপস্থিতি ছিলেন জেলা কোষাধক্ষ শাহনাজ সুলতানা, স্থানীয় কমিশনার রিজিয়া সুলতানা , স্থানীয় কমিশনার মর্জিনা খাতুন শ্রীপুর উপজেলা, মাগুরা ।