× Banner
সর্বশেষ
‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন

পিআইডি

বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান

রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)- এ আজ বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, জাপানের সাথে বাংলাদেশের কৃষি ও ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কৃষিখাতে ২৫ বছরের প্রেক্ষিত পরিকল্পনায় জাপানের সাথে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা রয়েছে।

সভায় বাংলাদেশ ও জাপানের ১২টির বেশি বিভিন্ন বেসরকারি কোম্পানি তাদের কার্যক্রম উপস্থাপন করেন। জাপানি কোম্পানিগুলো বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (SAIDA Shinichi) এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুর রহমান। কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার এবং সরকারি-বেসরসকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..