বাংলাদেশ এখন এগিয়ে চলছে জঙ্গী ও সন্ত্রাসকে প্রতিহত করে

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ “বাংলাদেশ এখন এগিয়ে চলছে জঙ্গী ও সন্ত্রাসকে প্রতিহত করে। এ কাজে বাংলাদেশকে বিশ্বের বুকে মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করেছে এদেশের সকল শ্রেনী পেশার মানুষ।একথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

মাদারীপুরে বিনামূল্যে চিকিৎসা শিবির-২০১৬ এর উদ্বোধন করেছেন নৌ পরিবহন মন্ত্রী জনাব শাজাহান খান এমপি।

আজ সকাল ১১টায় আচমত আলী খান ফাউন্ডেশন ও তায়েবা মেডিকেল সেন্টার, নাইরোবি কেনিয়া এর উদ্যোগে ঠোটকাটা,তালুকাটা রোগীদের আন্তর্জাতিক মানের অপারেশনের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির এর শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা শিবির এর শুভ উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী  শাজাহান খান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো: সরোয়ার হোসেন, বাংলাদেশে নিযুক্ত গনচীনের রাষ্ট্রদূত মা মিং কিইং, বাংলাদেশ ট্রেড এ্যাটাচে,গনচীন দূতাবাসের ইয়ান চুন জিং, চায়না বাংলাদেশ বিজনেস এ্যাসোসিয়েশন সভাপতি হু সুংকি, । এবং  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাড.ওবায়দুর রহমান কালু খান ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।