× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের প্রধান মাধ্যম কৃষি-ঝিনাইদহে মার্কিন রাষ্টদূত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ : যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জোরদার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে কৃষি। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সফরে এসে এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কার্ল রবার্ট মিলার। সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামে কৃষকদের ভূট্টা ক্ষেত পরিদর্শন করেন তিনি।

এসময় স্থানীয় ভূট্টা চাষীদের সাথে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের আরও বলেন, এ অঞ্চলে ভ্রমণের এটি আমার দ্বিতীয় দিন। বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। আর এ দুইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি। তিনি বলেন, গৌরিনাথপুর গ্রামের ভুট্টা চাষ দুই দেশের সম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ। এখানে চাষ করা ভুট্টা বিশ্বমানের। আমেরিকার উদ্যোগকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানকার কৃষকেরা বাস্তব রূপ দিয়েছেন।
পরিদর্শণ কালে ইউএসএআইডি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেইনা সালাহী, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..