বাংলাদেশে সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার খর্ব করছেঃ আরএসএফ

বিশেষ প্রতিবেদকঃ তথ্য প্রযুক্তি আইন বাংলাদেশে সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার খর্ব করছে বলে মনে করছে রিপোটার্স উইদাউট বর্ডার্স আরএসএফ। সংস্থার বার্ষিক প্রতিবেদনে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও শঙ্কা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাহীনতার কারণে ধর্মীয় উগ্রপন্থা বিষয়ক প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে স্বেচ্ছা-নিয়ন্ত্রণের প্রবণতা বাড়ছে। ধর্মীয় উগ্রপন্থীদের হুমকির কারণে ব্লগারদের মত প্রকাশের ক্ষেত্র সীমাবদ্ধ হচ্ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এতে বলা হয় গত বছর ২৫ সাংবাদিকসহ কয়েকশো ব্লগারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। কিন্তু ধর্মীয় উগ্রপন্থীরা অনলাইনে প্রকাশ্য হুমকি দেয়ার পরেও আইনের আওতার বাইরে থাকছে। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বের ১৮০ দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৪৬তম অবস্থানে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।