× Banner
সর্বশেষ
জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

ডেস্ক

বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়েছে জাতিসংঘ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়েছে জাতিসংঘ। যদিও জনপ্রতি মাসিক বরাদ্দ ছয় ডলারে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসে পূর্বের থেকে ০.৫ ডলার কমিয়ে ১২ ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান । তিনি বলেন, এতদিন সাড়ে ১২ ডলার করে বরাদ্দ ছিল বলেও জানান তিনি। ফলে এখন ৫০ সেন্ট করে বরাদ্দ কমছে।

ত্রাণ কমিশনার বলেন, ‘এই ৫০ সেন্ট খাদ্য ফর্টিফায়েড (পুষ্টি উপাদান যোগ) করার কাজে ব্যয় হতো, যা এখন থেকে হয়তো আর করা সম্ভব হবে না। ’

মিজানুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা, জাতিসংঘ মহাসচিবের সফর- এসব বিষয়  সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রভাব রেখেছে বলে ধারণা করছি।

কদিন আগেই বাংলাদেশ সফর করে যান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এই সফরে তিনি কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন। তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান।


এ ক্যটাগরির আরো খবর..