× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

ডেস্ক

মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
কারখানা ভারতে শিফট

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে সর্বোচ্চ অর্থাৎ চতুর্থ ধাপের সতর্কতা ও বাংলাদেশে ভ্রমণে তৃতীয় ধাপের সতর্কতা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।

ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে, গত বছর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর নাগরিক অস্থিরতা এবং সহিংস সংঘাত অনেকাংশে কমে গেছে। মাঝে মাঝে বিক্ষোভ হয়। সেগুলো সহিংস সংঘর্ষে রূপ নেওয়ার সম্ভাবনা থাকে। স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব সমাবেশ, এমনকি শান্তিপূর্ণ সমাবেশও এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর কারণ হিসেবে পররাষ্ট্র দপ্তর বলেছে, খুব কম সময়ের মধ্যে বা কোনো সতর্কতা ছাড়া সমাবেশগুলো সহিংস হয়ে উঠতে পারে।

কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার পরামর্শ দিতে তৃতীয় ধাপের সতর্কতা জারি করা হয়। মূলত এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়ে থাকে।

ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ঢাকায় কূটনৈতিক এলাকার বাইরে অপ্রয়োজনীয় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ঢাকার বাইরে কক্সবাজার ও সিলেট ছাড়া অন্য কোনো জেলায় যেতে বিশেষ অনুমতির প্রয়োজন হবে।


এ ক্যটাগরির আরো খবর..