× Banner
সর্বশেষ
কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস

বাংলাদেশে বিনিয়োগের জন্য কোরিয়ান ব্যবসায়ীদের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

সিউল (কোরিয়া), ৫ ভাদ্র (২০ আগস্ট):  বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের জন্য বাংলাদেশ অত্যন্ত সুন্দর এবং অপার সম্ভাবনার দেশ।  বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ কোরিয়ার রাজধানী সিউলে সেদেশের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তাগণ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি সম্ভাবনাময় দেশ। ব্যবসাক্ষেত্রে একটি বড় বাজার। দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের ভাল ও দীর্ঘস্থায়ী বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এসময় তিনি গত দশবছরের আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন তুলে ধরেন। কোরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর করে নতুন উদ্যোগ সন্ধানের জন্য অর্থমন্ত্রী আমন্ত্রণ জানান।

বৈঠকে কোরিয়ান ব্যবসায়ীগণ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে নতুন ব্যবসার সম্ভাবনা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন ।


এ ক্যটাগরির আরো খবর..