বাংলাদেশে এখন গড় আয়ু ৭২ বছর

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশিদের গড় আয়ু বেড়ে এখন ৭২ বছর। এক বছরের ব্যবধানে আয়ু বেড়েছে ৭ মাস ২০ দিন। ২০১৬ সালে দেশের গড় আয়ু ছিল ৭১ দশমিক ৬ বছর।

আজ বুধবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্টাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। বর্তমানে নারীর গড় আয়ু ৭৩ বছর ৫ মাস। আর পুরুষের গড় আয়ু ৭০ বছর ৬ মাস।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন,  আমরা দেশে অসাধারণ ভালো কাজ করে যাচ্ছি, যে কারণে আমরা সার্বিক বিষয়ে সাফল্য অর্জন করছি।  দেশের মানুষের গড় আয়ু বেড়ে যাওয়াও সরকারের সাফল্য।

প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক রিপোর্টের সার্বিক বিষয় উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিবিএস-এর ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক আমির হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।