× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

বাংলাদেশে আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু ২৭ জানুয়ারি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

স্পোর্টস ডেস্কঃ ১৬টি দেশের অংশগ্রহণে আগামী বছর ২৭ জানুয়ারি বাংলাদেশে শুরু হবে আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ। আসরের ফাইনাল হবে ১৪ ফেব্রুয়ারি। সোমবার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ আসরের সূচি ঘোষণা করে আইসিসি। বাংলাদেশের নিরাপত্তা ও ভেন্যু নিয়ে সন্তুষ্টির কথা জানান আইসিসি’র ক্রিকেট মহাব্যবস্থাপক জেফ অ্যালারডাইস। অন্যদিকে, এ আসরের সফল আয়োজন নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ব্যাটিং লেজেন্ড ব্রায়ান লারা, হার্ডহিটার যুবরাজ সিং বা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। এমন সব তারকার, বিশ্ব ক্রিকেটে আগমনের সিঁড়িটা ছিল অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৬ আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা অনুষ্ঠানে, বক্তাদের পাশাপাশি সাইড স্ক্রিনে ভেসে ওঠা ছবিও মনে করিয়ে দিল সে কথাই।

ছোটদের এই বড় আসরের যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায়। আর ২০০৪ সালের পর আবারো এ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ৮টি ভেন্যুতে হবে মোট ৪৮টি ম্যাচ। চার গ্রুপে ১০টি টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি আছে ৬টি সহযোগী দেশও। “এ” গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, নামিবিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রতি গ্রুপ থেকে সেরা ২ দল উত্তীর্ণ হবে সুপার লিগ স্টেজে। আর গ্রুপের বাকি ২টি দল লড়বে প্লেট চ্যাম্পিয়নশিপে।

আর এ আসরের সফল আয়োজন নিয়ে আশাবাদী আইসিসি ও বিসিবি কর্মকর্তারা।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে না খেললেও, বিশ্ব ক্রিকেটে উদীয়মান ক্রিকেটারদের পরিণত হয়ে গড়ে উঠতে এই মঞ্চের মাহাত্ম্যের কথা, খেলোয়াড়ি অভিজ্ঞতা থেকেই বর্ণনা করেন আইসিসির শুভেচ্ছা দূত লংকান গ্রেট কুমার সাঙ্গাকারা। আর সাঙ্গার সুরে সুর মেলান মুস্তাফিজ, তাসকিনের মত দেশের উদীয়মান ক্রিকেটাররাও।

দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে পরপর দু’টি সিরিজ জয়ের সুখস্মৃতিটা এখনো তাজা। তাই ঘরের মাটিতে ইয়াং টাইগারদের ঝলক দেখার প্রত্যাশা করাটা হয়ত বাড়াবাড়ি হবে না।


এ ক্যটাগরির আরো খবর..