বাংলাদেশের স্থল ও নৌবন্দর ব্যবহারে আগ্রহী ভুটান

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ভুটান বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরসহ বিভিন্ন স্থলবন্দর এবং নৌরুট ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশও এক্ষেত্রে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। ভুটান বাংলাদেশের স্থল ও নৌবন্দর ব্যবহার করলে কার্গো হ্যান্ডলিং এবং বাণিজ্য বৃদ্ধি পাবে। বাংলাদেশের রেভিনিউ বেড়ে যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।