× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

ডেস্ক

বাংলাদেশী বাবু আয়ান খান ওরফে জ্যোতি (গুরু মা) ভারতে আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
গুরু মা) ভারতে আটক

আধ্যাত্মিক গুরুর ভেক ধরে বাংলাদেশ থেকে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অন্তত ২০০ জনকে অবৈধ ভাবে ভারতে পাচার করার অভিযোগ বাবু আয়ান খান (গুরু মা) আটক। জাল নথিপত্র ব্যবহার করে প্রায় তিন দশক ধরে অবৈধ ভাবে ভারতে বসবাস করছিল বাংলাদেশি ট্রান্স মহিলা বাবু আয়ান খান আর ভারতে নাম দিয়েছেন জ্যোতি। তবে স্থানীয় ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের কাছে সে ‘গুরু মা’ নামে বেশি পরিচিত।

সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।

গুরু মা’য়ের কাহিনি

মুম্বই পুলিশের দাবি বহু বছর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল সে। তার পরে জন্মের শংসাপত্র থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড-সহ একের পর এক জাল ভারতীয় নথি বানিয়ে নিয়েছিল।

আধ্যাত্মিক গুরুর ভেক ধরে জাঁকিয়ে বসেছিল মুম্বইয়ের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মধ্যে। দ্রুত মুম্বই জুড়ে শয়ে শয়ে ট্রান্সজেন্ডারের আস্থা অর্জন করেছিল সে। ধীরে ধীরে ট্রান্স সম্প্রদায়ের মধ্যে ‘গুরু মা’ হয়ে উঠেছিল সে।

মুম্বই পুলিশ জানিয়েছে, রফিক নগর, গোভান্ডি এবং শিবাজি নগরের মতো এলাকায় ‘গুরু মা’-র প্রায় ৩০০ ভক্ত রয়েছে।

আড়ালে চলত…

তবে এই পরিচয়ের আড়ালে সে ছিল এক বিরাট পাচার চক্রের মাথা। এমনটাই উঠে এসেছে পুলিশের তদন্তে। পুলিশের মতে বাংলাদেশি নাগরিকদের অবৈধ ভাবে সে ভারতে নিয়ে আসত। মূলত ট্রান্সজেন্ডারদেরই নিয়ে আসত এই পাচার চক্র।

কী ভাবে কাজ করত এই চক্র?

মুম্বই পুলিশের মতে, ভারতে ঢোকার পরে প্রথমেই নতুন অনুপ্রবেশকারীদের নিয়ে আসা হতো কলকাতায়। এখানে তাদের জাল নথিপত্র তৈরি করে দেওয়া হতো। তার পরে তাদের পাঠানো হতো মুম্বইয়ে।

গুরু মা-এর আরও কীর্তি

‘মহারাষ্ট্র হাউজ়িং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি’ বা MHADA-তে নিবন্ধিত ২০০টিরও বেশি ফ্ল্যাট এবং চাউল অবৈধ ভাবে দখল করে রেখেছিল ‘গুরু মা’। এই ফ্ল্যাট ও চাউলগুলিতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঘর ভাড়া দিত সে। খুব ছোট ছোট ঘর, তারই ভাড়া নেওয়া হতো মাসে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা।

এই ভাবে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে ‘গুরু মা’। এখানেই শেষ নয়, পুলিশের দাবি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে অনেককে সে দেহ ব্যবসা করতেও বাধ্য করেছে।

অবশেষে গ্রেপ্তার

‘গুরু মা’-কে গ্রেপ্তার করার আগে তার যাবতীয় পরিচয়পত্র বিস্তারিত ভাবে পরীক্ষা করে মুম্বই পুলিশ। দেখা যায় সবই জাল। এর পরেই তাকে গ্রেপ্তার করে জেরা করা শুরু করে পুলিশ। আর কেঁচো খুঁড়তে গিয়েই বেরিয়েছে কেউটে। মুম্বই পুলিশ তার বিরুদ্ধে অবৈধ অভিবাসন, জালিয়াতি এবং পাচারের অভিযোগে মামলা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..