× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বাংলাদেশির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী আইএসের হয়ে এক মার্কিন সেনা সদস্যকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

নিলাশ মোহাম্মদ (২৪)  নামে ওই যুবক ১৯৯৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাস করছেন। সেখানকার নাগরিকত্বও পেয়েছেন তিনি।

মার্কিন বিচার বিভাগ জানায়, প্রিন্স জর্জ কাউন্টি এলাকার এক সেনাসদস্যকে হত্যার ষড়যন্ত্র করছিলেন নিলাশ। এ অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে এফবিআই।

সোমবার তাকে মেরিল্যান্ডের আদালতে হাজির করার পর বিচারক পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন।

আগামী বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হবে। দোষী সাব্যস্ত হলে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

বিচার বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বছর আগে নিলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসকে সমর্থনের কথা জানান।


এ ক্যটাগরির আরো খবর..