× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

পিআইডি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র -পরিবেশমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
বাংলাদেশকে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র

পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে।  এ বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অগ্রাধিকার ক্ষেত্র, তাই যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায়৷ বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারীমন্ত্রী আফরিন আক্তারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ সব কথা বলেন।

এসময় পরিবেশ মন্ত্রী বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আলোকে তারা কীভাবে বাংলাদেশের চাহিদা মেটাতে সহযোগিতা করবে সে বিষয়ে উপসহকারীমন্ত্রী আফরিন আক্তারের সাথে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল গঠন করে একটি নতুন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের সকল উন্নয়ন সহযোগীরা সেখানে সাহায্য করতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমেরিকাও থাকবে এবং পরিকল্পনায় তারা বাংলাদেশের চাহিদার কথা মাথায় রাখবে।

আলোচনায় পরিবেশগত চ্যালেঞ্জ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন প্রচারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। উভয় পক্ষই পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং এই অঞ্চলের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের টেকসই সুবিধা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, মাইকেল শিফার, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর এশিয়ার জন্য ব্যুরোর সহকারী প্রশাসক  আল্লা কামিনস, স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স, পারমাণবিক নিরাপত্তা ও অপ্রসারণের উপ-পরিচালক, হেইলি বেকার, ইউএসএআইডিতে ব্যুরোর এশিয়া ফর স্টাফের ভারপ্রাপ্ত প্রধান,  ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিড এশলিম্যান  এবং ব্রনউইন লেভেলিন, ইউএসএআইডি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কর্মকর্তাসহ বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..