× Banner
সর্বশেষ
‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন

স্পোর্টস ডেস্ক

বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মিরাজ

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০২২
বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মিরাজ

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২১ সালের জন্য মনোনীত সেরাদের হাতে পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে ২০২০ সালে বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে। বর্ষসেরা খেলোয়াড় তালিকায় মনোনীত ছিলেন মেহেদি হাসান মিরাজ (ক্রিকেট), তপু বর্মন (ফুটবল) ও দিয়া সিদ্দিকী (আরচারি)। এদিকে পাঠকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় ফুটবল দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন।

এ ছাড়া যারা পুরস্কার পেয়েছেন- উদীয়মান ক্রীড়াবিদ: রিতু আক্তার (অ্যাথলেটিকস), আলী কাদের হক (জিমন্যাস্টিকস), শরিফুল ইসলাম (ক্রিকেটার), বর্ষসেরা নারী ক্রিকেটার: শারমিন আক্তার সুপ্তা, বর্ষসেরা ফুটবলার: তপু বর্মন, বর্ষসেরা ক্রিকেটার: মেহেদি হাসান মিরাজ, বর্ষসেরা বডিবিল্ডার: মাকসুদা আক্তার মৌ, বর্ষসেরা সাইক্লিস্ট: ফয়সাল হোসেন,

বর্ষসেরা হকি খেলোয়াড়: সোহনুর রহমান সবুজ, বর্ষসেরা আর্চার: দিয়া সিদ্দিকী, বর্ষসেরা কোচ: অস্কার ব্রুজন, সেরা সংগঠক: সৈয়দ শাহেদ রেজা, সেরা সংগঠন: দাবা ফেডারেশন, তৃণমূলের সংগঠক: আকবর আলী (কোচ), আমীর বাবু (কোচ, মাদারীপুর), বিশেষ সম্মাননা: আবদুল গাফফার, বর্ষসেরা স্পন্সর: আমরা নেটওয়ার্ক লিমিটেড।


এ ক্যটাগরির আরো খবর..