× Banner
সর্বশেষ
পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী

বর্তমান সরকার দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে চায় -প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

গোয়াইনঘাট (সিলেট), ২২ আষাঢ় (৬ জুলাই) :  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে চায়। সে লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বেকার জনগোষ্ঠীর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রয়েছে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা। প্রশিক্ষণ গ্রহণ করে নিজের দক্ষতা বৃদ্ধি করে প্রবাসে গেলে নিজ পরিবারের পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে।

আজ গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ ও তরুণ আওয়ামী লীগ নেতা কামরুল হাসানের যৌথ পরিচালনায় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেমিনারে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল হক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..