সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: বর্তমান সময়ে শিক্ষা মানেই কি প্রাইভেট পড়ানো? ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে প্রাইভেট শিক্ষা। অনেকের মতে বর্তমান সময়ে পড়া-লেখা মানেই পাইভেট এর উপর নির্ভশীল হওয়া। আবার অনেকে বলছে শুধু একটি মাত্র সার্টিফিকেট পাওয়ার আশ্বায় ভর্তি হয় স্কুল কলেজে। বাকি সময় প্রাইভেট দ্বারা শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা। এতে দিন দিন ধ্বংস হচ্ছে জাতির মূল্য শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের মূল পাঠ্য বইয়ের নৈতিক শিক্ষা থেকে বঞ্জিত হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর কাছে অভিভাবদের দাবী অচিরেই যেন কোচিং সেন্টার ও প্রাইভেট বন্ধের আইন প্রনয়ন ও বাস্তবায়ন করা হয়।
ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর উদ্যাপিত হয় ঈদুল ফিতর। শিক্ষার্থী ও শিক্ষকদের সিয়াম সাধনায় যেন কষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখে রোজার মাসে এক মাসের অধিক সময় বন্ধ থাকে সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলো। কিন্তু পাইভেট বা কোচিং সেন্টার কি বন্ধ ছিল রোজার মাসে?
শরীয়তপুর জেলার শিক্ষকদের আয়ের বড় উৎস হয়ে দাড়িয়েছে প্রাইভেট পড়ানো। ক্লাশের ফাঁকে ফাঁকে গিয়ে প্রাইভেট পড়ানো হয় এমন তথ্য ফাস করলেন জেলা প্রশাসক নিজে। তিনি ১০ আগস্ট’১৬ বুধবার শরীয়তপুর পৌরসভা হল রুমে পৌরসভা কর্তৃক দরিদ্র মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুঃখের সাথে বলেন, শিক্ষকরা এখন শিক্ষকতা পেশায় আসে বিদ্যালয়ে শিক্ষকতা করতে না বরং ক্লাশের ছেলে মেয়েদের কোচিং বা প্রাইভেটের লোভ দেখানো জন্য। নানা সুবিধা দেওয়ার কথা বলে প্রাইভেট বা তার কোচিং ব্যবসাকে সমৃদ্ধির চিন্তা থাকে তাদের মাথায়। এই প্রাইভেট আর কোচিং সেন্টার গুলো বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। বিদ্যালয় গুলোতে পাশের হার শতাধিক জিপিএ-৫ও পাচ্ছে অনেক। কিন্তু মূল শিক্ষায় শিক্ষিত হচ্ছে না ৯০ শতাংশ শিক্ষার্থী। কারণ তারা শুধু মাত্র পরীক্ষায় কোন প্রশ্ন গুলো আসতে পারে সেই গুলোই প্রাইভেট শিক্ষার মাধ্যমে গ্রহন করছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ঃ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন মাথায়, পেটে ও পিঠে বিদ্যা বোঝাই করে বাড়ি ফিরে আসে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে যতটা না শেখার প্রত্যাশায় শিক্ষার্থীদের ভর্তি করা হয় তার চেয়ে বেশি বরং জিপিএ-৫ তথা সার্টিফিকেট অর্জন করার প্রতিযোগিতায় ফুলে ফেপে উঠেছে কোচিং বাণিজ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, শোক দিবস ও বিজয় দিবস সম্পর্কে বই মুখস্থ করে শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ দিবস গুলো উৎযাপন করা হয় না জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে। অনুষ্ঠান উদ্যাপনের জন্য একাডেমিক ছুটি থাকেলও তা পালন না করে ছুটি উপভোগ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। আর যেসব শিক্ষা প্রতিষ্ঠানে দিবস গুলো পালন করতে নানা সাংস্কৃতিক আয়োজন করে তাতে উপস্থিতির হার মোট শিক্ষার্থীর তুলনায় একেবারেই কম। ফলে মুখস্থ করা জিপিএ-৫ পাওয়া বিদ্যায় অনেকেই গুলিয়ে ফেলে স্বাধীনতা ও বিজয় দিবসের ইতিহাস।
বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট ও কোচিং ব্যবস্থা ঃ জেলায় সরকারী বেসরকারী পর্যায়ে অনেক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বর্তমান সময় ব্যবস্থায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অথবা পিছনে রয়েছে শিক্ষকদের প্রাইভেট পড়ানোর রুম বা কোচিং সেন্টার। যেখানে শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাশ শুরু হওয়ার আগে প্রাইভেট বা কোচিং করে। একজন শিক্ষার্থী যদি গড়ে দিনে ৫ ঘন্টা প্রাইভেট পড়ে আর ৭ ঘন্টা বিদ্যালয়ে থাকে। তাহলে সে বাড়িতে কি পড়া শুনা করে? দিনের পর দিন বিদ্যালয়ে না বরং জিপিএ-৫ পাওয়ার আশায় ছুটে চলছে প্রাইভেট অথবা এক কোচিং সেন্টার থেকে অন্য কোচিং সেন্টারে। অভিভাবকরাও অন্ধ বিশ্বাসে সন্তানের ভালো ফলাফলের আশায় রাত ১০টা পর্যন্ত কোচিং সেন্টারে রাখছে। এতে করে দিন দিন পরিবারের সন্তানেরা বাবা-মার থেকে আলাদা হচ্ছে।
রাত সাড়ে ৯টা শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কিছু অভিভাবকদের অপেক্ষা করতে দেখা গেলো। প্রতিবেদকের মনে কাটা দেয় অপেক্ষা শেষ দেখার জন্য। ঘড়ির কাটায় ১০টা বাজার সাথে সাথে বিদ্যালয়ের পাশে শরীয়তপুর কেন্দ্রীয় ঈদ গাঁ সংলগ্ন কোচিং সেন্টার থেকে শতাধিক কোমলমতি শিক্ষার্থী কাধে ব্যাগ নিয়ে বেড়িয়ে আসছে। একে একে নিজ নিজ অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এসময় কথা হয় কয়েকজন অভিভাবকদের সাথে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানান, সন্তানের ভালো রেজাল্টের জন্য এই স্যারের কাছে পড়তে দিয়েছি। স্যার সারা দিনে অনেক ব্যাচ পড়ায়। তাই রাতে নিরিবিলি স্যারের কাছে পড়তে দিয়েছি। ক্লাশ ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া মেয়েটি সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ঘানি টানছে প্রাইভেটের। এ কেমন শিক্ষা ব্যবস্থা। অনেক অভিভাবক আবার ক্ষোভ প্রকাশ করে বলে, বিদ্যালয়ের স্যারের কাছে প্রাইভেট না পড়তে দিলে ক্লাশে ফেল ও পরীক্ষার খাতায় নাম্বার কম দেয়। বাধ্য হয়েই রাতে হলেও প্রাইভেট পড়তে দিতে হয় তাদের।