বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রশিক্ষণে ২৬ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল এখন বাংলাদেশে

মোঃমাসুদুর রহমান শেখ শার্শা বেনাপোল প্রতিনিধিঃ  বেনাপোল সীমান্ত নিরাপত্তার জন্য বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট’র উন্নত প্রশিক্ষনের অংশ হিসাবে শনিবার বিকাল ৫ টার সময় ২৬ সদস্যের বিএসএফ’র একটি প্রতিনিধি দল ভারতের পেট্রাপোল দিয়ে বাংলাদেশে এসেছেন।

বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বর্ডার ফোর্স সিকিউরিটির ডিসি সঞ্জয় কুমার বর্ম। সাথে ১০ জন অফিসারসহ মোট ২৬ জন প্রতিনিধি। চট্রগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে ১০ দিন ব্যাপী বিজিবি-বিএসএফ’র যৌথ সীমান্ত প্রশিক্ষনে অংশ নেবেন।

২৬ সদস্যের এই প্রতিনিধি দলটি  বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক ও কুষ্টিয়া ৫৮ বিজিবির টুআইসি মেজর জসিম উদ্দিন তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার  আব্দুল ওয়াহাব জানান, দু-দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরো উন্নত প্রশিক্ষনের জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে বিজিবি-বিএসএফ’র যৌথ টহল ব্যবস্থাকে আরো উন্নত করতে বর্ডার ম্যানেজমেন্ট নামে একটি প্রশিক্ষন কোর্সে অংশ নিতে বিএসএফ’র ২৬ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন।
এখানে দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কিভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার  বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরো উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। ১০ দিন ব্যাপি এই যৌথ প্রশিক্ষন শেষে বিএসএফ প্রতিনিধি দলটি আগামী ৪ আগস্ট বেনাপোল দিয়ে দেশে ফিরে যাবেন বলে বিষয়টি নিশ্চিত করে জানান সুবেদার আব্দুল ওয়াহাব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।