ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
মন্ত্রী আজ ২০শে ফেব্রুয়ারী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “দেশের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এ টি এম শামসুজ্জামানের মৃত্যু অপূরণীয় ক্ষতি। চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের অপ্রতিদ্বন্দ্বী এই অভিনেতা তাঁর অসামান্য অভিনয়ের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন।”



