× Banner

ডেস্ক

বরিশাল-১ আসনে উৎসবমুখর ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
বরিশাল-১ আসনে উৎসবমুখর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে উৎসবমুখর ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন সকাল সাড়ে ৭টায় গৌরনদী উপজেলার শরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।  এবং ভোট দিয়ে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কামরুল ইসলাম খান গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান সকাল সাড়ে ৮টার দিকে আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল লখারমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

অন্যদিকে জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..