× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল

তিনদিনে বরিশাল-ঢাকা মহাসড়কে ৫ দূর্ঘটনায় নিহত-২, আহত অর্ধশত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে

ঈদুল আজহার তিনদিনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানা এলাকায় পাঁচটি সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে অর্ধশত যাত্রী আহত হয়েছে।

শনিবার (৭ জুন) থেকে সোমবার (৯ জুন) রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, শনিবার (৭ জুন) দুপুর দেড়টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় বাবুল প্যাদা (৫০) নামের এক পথচারী গুরুত্বর আহত হয়। ওইদিন রাতে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবুল বাকেরগঞ্জ উপজেলার পাদীশিপুর গ্রামের মৃত ইউসুফ প্যাদার ছেলে।

একইদিন রাত এগারটার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে অন্তরা পরিবহনের চাঁকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জুয়েল হাওলাদার (২৩) নিহত ও হৃদয় দাস নামের একজন আরোহী গুরুতর আহত হয়।

নিহত জুয়েল গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে। রোববার বেলা সাড়ে এগারটার দিকে মহাসড়কের গৌরনদী মদিনা ষ্ট্যান্ড নামক এলাকায় যাত্রিবাহী মাহেন্দ্রা উল্টে পুকুরে পড়ে যায়। এতে চালকসহ ১০ জন গুরুতর আহত হয়।

একইদিন বিকেলে মহাসড়কের কটকস্থল নামক এলাকায় বেপরোয়াগতির হানিফ পরিবহনের ধাক্কায় ইজিবাইক উল্টে গিয়ে চারজন আহত হয়। ওইদিন রাতে মহাসড়কের মাহিলাড়া বাজারে যত্রতত্র ভাবে ট্রাক পার্কিং করার কারনে চারটি পরিবহন দূর্ঘটনার কবলে পরে।

এতে কমপক্ষে ৩১ যাত্রী আহত হয়। সোমবার মহাসড়কের বড় কসবা এলাকায় মালবাহী ট্রলি উল্টে দুইজন আহত হয়। তিনি আরও জানিয়েছেন, প্রতিটা দূর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানিয়েছেন, প্রতিটা দূর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..