× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিনিধি

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার পদত্যাগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার পদত্যাগ

নিজেস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন সংগঠনের তিন গুরুত্বপূর্ণ নেতা। সাংগঠনিক অচলাবস্থা, কেন্দ্রীয় নেতৃত্বের নৈতিক বিচ্যুতি এবং ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতার দায় উল্লেখ করে তারা পদত্যাগ করেন।

মঙ্গলবার (২৫ জুন) এক যৌথ বিজ্ঞপ্তিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন যুগ্ম সদস্যসচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া এবং সংগঠক অনন্যা ইসলাম এশা।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুটা হয়েছিল এক উচ্চ আদর্শকে সামনে রেখে। কিন্তু এখন তা লেজুড়বৃত্তিক রাজনীতির বাহনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় নেতারা নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’-তে যুক্ত হয়ে সংগঠনকে কার্যত নেতৃত্বহীন করে তুলেছেন।”

তারা আরও অভিযোগ করেন, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা বিভিন্ন দুর্নীতি, মামলাবাজি এবং দখল বাণিজ্যে জড়িয়ে পড়েছেন, যা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে।

এ বিষয়ে সংগঠনের বরিশাল মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, “তাদের অভিযোগ ভিত্তিহীন। তারা সংগঠনের নিয়মিত কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন না।”

উল্লেখ্য, এর আগে গত ১ জুন একই ধরনের অভিযোগ তুলে জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ এবং সদস্য তাহসিন আহমেদ রাতুল সংগঠনটি থেকে পদত্যাগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..