দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল জেলা বিএনপির তিন নেতাকে বহিস্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন- বরিশাল জেলা বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মোল্লা, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ লিটন ও কালীগঞ্জের বিএনপি কর্মী হেমায়েত মৃধা।
জানাযায়, দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিস্কার করা হয়েছে।



