কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় মো. আওলাদ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটর সাইকেলের পিছনে থাকা রাসেল (২০) নামে অপরজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. আওলাদ হোসেন (২০) উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটর সাইকেল করে নিজ বাড়িতে যাচ্ছিলেন দুই আরোহী। এসময় একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আওলাদ হোসেনের। সাইকেলের পিছনে থাকা রাসেল নামে অন্যজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আওলাদকে মৃত ঘোষনা করেন।এ সময় গুরুতর আহত রাসেলকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।