বরিশালে ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাতের তিন দিনের রিমান্ডে

বরিশালে ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাতের তিন দিনের রিমান্ডে

বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তারকৃত সুমন সেরনিয়াবাত মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদেও রয়েছেন।

বুধবার সকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূরুল আমীন এই আদেশ দিয়েছেন। এর আগে মঙ্গলবার ঢাক থেকে গ্রেপ্তার করা হয় সুমন সেরনিয়াবাতকে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। তিনি বরিশাল সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য।

উল্লেখ্য, গত ৪ আগস্ট জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৩৮১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ছয় থেকে সাতশ’ জনকে আসামি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।