× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি

বরিশালে অবৈধ সিগারেট ও নকল আকিজ বিড়ি জব্দ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
নকল আকিজ বিড়ি জব্দ

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট এবং নকল আকিজ বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বুধবার (২৭ আগস্ট) বিকালে টরকী বন্দরের কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দির্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামী সিগারেট ও বিড়ি বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার টরকী বন্দরের হিরা লাল বণিক, তমাল স্টোর, বিসমিল্লাহ স্টোরসহ কয়েকটি দোকানে অভিযান চালায় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

অভিযানকালে হিরালাল বণিকের দোকানের দোতলায় টিনের চালের কার্নিশে লুকিয়ে রাখা জাল ও নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট এবং নকল ব‍্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এসময় বাজারের ব‍্যবসায়ীগণ একজোট হয়ে অভিযানে বাধা প্রদান করে।

উক্ত অভিযানে চার হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট এবং দশ হাজার শলাকা ⁠নকল ব‍্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।

বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার জানান, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমান অবৈধ সিগারেট ও নকল বিড়ি জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..