× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালের জয়শ্রীতে আগুনে পুড়লো ৯ দোকান

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
আগুনে পুড়লো ৯ দোকান

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসষ্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৯টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত বারটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, জয়শ্রী বাসষ্ট্যান্ডের ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ইসলামের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আজিজুলের ফার্নিচারের দোকান, ধলু সরদারের থাই গøাসের দোকান, দুইটি রেন্ট-এ-কার অফিস, একটি করে মোটরসাইকেল মেকানিক ও ইজিবাইক মেকােিনকর দোকান, একটি মুদি দোকানসহ নয়টি দোকান সম্পূর্ন পুড়ে যায়। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি ব্যবসায়ীরা।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, খবরপেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে গৌরনদীর ৪টি ও উজিরপুরের ২টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নয়টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..