বরিশালসহ তিন সিটির নির্বাচন আগামী ৩০জুল

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার এ সংক্রান্ত এক সভা শেষে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেম এম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী, তিন সিটিতে ২৪ জুন মনোনয়নপত্র দাখিল করা হবে। এর পর ১ ও ২ জুলাই বাছাই এবং ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ১০ জুলাই প্রতীক বরাদ্দ করা হবে।

প্রসঙ্গত, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটিতে ২০১৩ সালের ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে তিন সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ভিন্ন ভিন্ন তারিখে। এ হিসেবে ৫ অক্টোবর রাজশাহী সিটি, ৮ অক্টোবর সিলেট ও ২৩ অক্টোবর বরিশাল সিটির মেয়াদ শেষ হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।