× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

বরগুনায় সংখ্যালঘু কানন হালদারকে খুঁটির সাথে বেধে অমানবিক নির্যাতন

admin
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

জয়ন্ত রায়ঃ  বরগুনায় জমিজমা সংক্রান্ত জের ধরে সংখ্যালঘু কানন হালদারকে খুঁটির সাথে বেঁধে অমানবিক নির্যাতন করল বেল্লাল হোসেন ও তার ভাই রাব্বি

গতকাল ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কিরনপুর বাসস্ট্যান্ডের পাশে এঘটনা ঘটে।

জানা গেছে, কানন হাওলাদারের বোন কল্পনা হাওলাদার অনেক দিন আগে লাল মিয়ার কাছে জমি বিক্রি করেন কিন্তু, পরবর্তীতে পরিমাপে কম হওয়ায় এ নিয়ে স্থানীয়রা কয়েকবার শালিশ বৈঠকে বসে এবং বিষয়টি মীমাংসা না হওয়ায় ইউপি সদস্য শাজাহান মিয়ার বরাত দিয়ে কাননকে ডেকে আনেন লাল মিয়ার ছেলে বেল্লাল এবং বেল্লাল ও তার ভাই রাব্বি কাননকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন।

পরে স্থানীয় আলফু নামের এক মাছ ব্যাবসায়ী তাকে উদ্ধার করে পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে পৌঁছে দেন। পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ কর্মকার জানান, বিষয়টি নিয়ে আমি পরিষদের জরুরি বৈঠক ডেকেছি। সবার মতামত নিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।

স্থানীয় এলাকাবাসী বলেন, এই ঘটনাগুলো কতবার ঘটলে প্রশাসনসহ সরকার কঠিন সিদ্ধান্তে আসবেন? আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..