× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

বন্যায় টাঙ্গাইলে ফসলের ক্ষতি ১১৮ কোটি টাকারও বেশি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

অলক দাস ॥ এবারে টাঙ্গাইলের আটটি উপজেলায় বন্যায় নিমজ্জিত ফসলের ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, টাঙ্গাইল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে, জেলার সদর, ভূঞাপুর, গোপালপুর, বাসাইল, কালিহাতী, নাগরপুর, দেলদুয়ার ও ধনবাড়ী উপজেলার ৮৪৮৮০ হেক্টর ফসলি জমির মধ্যে ৭৫৩৬ হেক্টর ফসলি জমি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছিল। এই নিমজ্জিত ফসলি জমির মধ্যে বোনা আমন ৩২৫০ হেক্টর, রোপা আমন বীজতলা ৪০৮ হেক্টর, রোপা আমন ১৫২৭ হেক্টর, পাট ১১২ হেক্টর, আউশ ১৩৫৪ হেক্টর, সবজি ৫০৯ হেক্টর, কলা ৫৬ হেক্টর ও লেবু ৩২০ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবারের বন্যায় সবজি খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ ৩১ কোটি নয় লক্ষ টাকারও বেশি। রোপা আমনের ক্ষতির পরিমাণ ২৯ কোটি আট লক্ষ ১৬ হাজার টাকা, বোনা আমনের ক্ষতির পরিমাণ ২৬ কোটি ৮২ লক্ষ ২৯ হাজার টাকা, লেবুর ক্ষতির পরিমাণ ১০ কোটি ৩৪ লক্ষ ৮২ হাজার টাকা। এছাড়া রোপা আমনের বীজতলা ৭ কোটি ৯৫ লক্ষ ৩৫ হাজার টাকা, কলা ছয় কোটি ৬২ লক্ষ টাকা ৮৯ হাজার টাকা, আউশ ছয় কোটি ৪৫ লক্ষ ৪৬ হাজার টাকা, এবং পাট ৪৬ লক্ষ ৯৭ হাজার টাকার ক্ষতি হয়েছে। জেলার মোট ক্ষতির পরিমাণ নির্ধারিত হয়েছে ১১৮ কোটি টাকারও বেশি।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানতে চাইলে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাশিম জানান, সরকারী নির্দেশনা মোতাবেক সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে এবং বিনামূল্যে চারা বিতরণ জন্য চারা তৈরি করা হচ্ছে। তিনি আরো জানান, জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য ৫৭.৬৫ একর নাবি জাতের রোপা আমন বীজতলা, ৮৪ একর ভাসমান বীজতলা, ৮৭০০টি পলিব্যাগে সবজির চারা, ১৯৫০টি ভাসমান সবজি চাষ করা হয়েছে।

এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার আরো জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিআর ২২, বিআর ২৩ ও ব্রি-ধান ৪৬ জাতের ১৫০০ কেজি ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল এয়ার স্ট্রীপের ১২ শতাংশ এবং জেলার সরকারী ফল বাগানে ৫ শতাংশ জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে সহযোগিতা প্রদান করা হবে কিনা জানতে চাইলে এই কৃষি কর্মকর্তা বলেন, সকল ক্ষতিগ্রস্ত কৃষকদের এই সহযোগিতার আওতায় আনা হবে, কোন প্রকার তালিকা করে নয়।

এদিকে দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের কৃষক মো. মঞ্জু খান, সৈয়দ খান, মো. আব্দুল আলিম, মো. জামাল জানান, উপজেলা কৃষি অফিস থেকে নামের লিস্ট করে নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা একজন কৃষক একটি ধানের বীজও পাই নাই। লিস্ট বানাইছে কিন্তু কোন প্রকার সহযোগিতা দেয় নাই। তারা বলেন, প্রকৃত কৃষকদের সহযোগিতা না করলে উৎপাদন বৃদ্ধি পাবে না।


এ ক্যটাগরির আরো খবর..