× Banner
সর্বশেষ
আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও

বন্যায় কমলগঞ্জে এলজিইডির ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চার দিনের বন্যায় এলজিইডির ১০টি রাস্তার প্রায় ৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে রাস্তার বিভিন্ন অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে উপজেলার বন্যা আক্রান্ত এলাকার রাস্তাসমূহ বিপর্যস্থ হয়ে পড়েছে। যানবাহন চলাচল ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পেেড়ছ। ফলে বন্যায় এলজিইডির ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

কমলগঞ্জ এলজিইডি সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় ৪দিনের বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিগস্ত হয়েছে। বিশেষ করে ভানুগাছ ভায়া চৈত্যনগঞ্জ মুল সড়কের রামপাশা এলাকায় পানি তোড়ে প্রায় ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ায় ২দিন ধরে তিনটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া ভানুগাছ-সরইবাড়ি রাস্তার ৯০০ মিটার, আদমপুর জিসি ভানুগাছ জিসি ভায়া ইসলামপুর রান্তা ২০০ মিটার, আদমপুর আদকানী বাজার ভায়া কাউয়ারগলা রাস্তা ৪০০মিটার, আদমপুর ইউপি অফিস ভায়া ভানুবিল জাঙ্গালিয়া মঙ্গলপুর রাস্তা ১০০০ মিটার, গোলের হাওর-ইসলামপুর অফিস রাস্তা ১০০মিটার, আলীনগর চৌমুহনী ভায়া পুর্বকালীপুর ২০০ মিটার রাস্তাসহ সারা উপজেলায় প্রায় ৬ কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমান ১ কোটি ৫০ লাখ টাকা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তগুলোর বিভিন্ন অংশের পিচ ও পাথর সরে গেছে। কোথাও কোথাও রাস্তার ৫ হতে ১০ ফুট সড়কের মাটি বন্যার পানিতে ভেঙ্গে গেছে। রাস্তাগুলোতে সৃষ্টি হয়েছে ছোটবড় অসংখ্য গর্তের। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আলাপকালে এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, বন্যায় কমলগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেড় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। প্রতিদিন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠাচ্ছেন। দিন দিন ক্ষতির পরিমান বাড়ছে। প্রতিদিন রিপোর্ট পাঠানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..