মুজিবনগর প্রতিনিধি (০৫-০৮-১৭): মুজিবনগরের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানিজিং কমিটির স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শতদল মল্লিকের সভাপতিত্বে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুলের উন্নয়নের জন্য স্টেক হোল্ডারদের কাছে বেশি বেশি সহযোগিতার আবেদন করা হয় এবং স্কুলের বিভিন্ন ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য আলোচনা করা হয়।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি সুজিত মন্ডল,পিটিএ সভাপতি পিটার মন্ডল স্কুল ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রশীদ ,ইউপি সদস্য শংকর বিশ্বাস,বাগোয়ান ইউপি যুবলীগের যুগ্ন আবহায়ক বাবুল মল্লিক,বল্লভপুর চার্চ কমিটির সাধারণ সম্পাদক নাড়ু মল্লিক,দৈনিক সময়ের সমীকরণের মুজিবনগর উপজেলা প্রতিনিধি কেএম হাসান, ক্লেমেন্ট অরুন মল্লিক,শিক্ষিকা মিনুয়ারা খাতুন,ওয়াসিম শেখ,আবু সায়েম,সেচ্ছাসেবক লীগ নেতা অসিম,সহ গ্রামের গন্য মান্য ব্যক্তি বর্গ । অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিকাশ বিশ্বাস ।