× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

পিঁ আই ডি

বন্যপ্রাণীর অবৈধ পাচার রোধে বাংলাদেশের সাথে কাজ করবে ভারত -পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
বন্যপ্রাণীর অবৈধ পাচার রোধে

বন্যপ্রাণীর অবৈধ পাচার রোধে বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে ভারত। এছাড়া, বাঘ সংরক্ষণে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল বাস্তবায়ন এবং সুন্দরবন সংরক্ষণ বিষয়ে দু’দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম জোরদার করা হবে। এলক্ষ্যে ভারতীয় ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে তাঁর অফিসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উভয় দেশ একসাথে কাজ করবে। এলক্ষ্যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ও ন্যাশনাল এডাপটেশন প্ল্যান বাস্তবায়নেও একযোগে কাজ করা হবে। তিনি বলেন, মেরিন বায়োডাইভারসিটি সংরক্ষণ, ইকো-ট্যুরিজম ও সক্ষমতা বৃদ্ধিতেও দু’দেশ একযোগে কাজ করবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, পরিবেশ, বন সংরক্ষণ ও উন্নয়নে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক আরো জোরদার করার জন্য ভারত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..