× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

বনানী এলাকায় ঝিল থেকে মা ছেলের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/jhil.jpg

রাজধানীর বনানী কড়াইল এলাকায় ঝিল থেকে হাসি আক্তার (২২) নামের এক নারী ও তাঁর ছেলে নীরবের (৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে ওই এলাকার ঝিল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কড়াইল বউবাজার ডাক্তার বাড়ির পেছনের ঝিল থেকে মা ও তার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বস্তির বাসিন্দারা জানান, হাসি তাঁর একমাত্র সন্তান নীরবকে নিয়ে স্বামী রফিকুল ইসলামের সঙ্গে কুমিল্লা বড়ুরা এলাকায় থাকতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে হাসি তাঁর বাবার বাসা বনানী কড়াইল বস্তিতে আসেন। রাতের কোনো একসময় হাসির স্বামী তার স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পেছনের ঝিলে ফেলে রাখেন বলে তাদের ধারণা।

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি নূরে আজম।


এ ক্যটাগরির আরো খবর..