× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বনানীর রেইনট্রি হোটেলের দুই শিক্ষার্থী ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

admin
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ বহুল আলোচিত বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: সফিউল আজম মামলাটির বাদিনী ভিকটিমের আংশিক সাক্ষ্য গ্রহণ করে আগামী ৩১ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।

শুধু আসামী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর উস্থিতিতে (ক্যামেরা ট্রায়ালে) এই সাক্ষ্য গ্রহণ করা হয়।

এ সম্পর্কে ভিকটিম পক্ষে আইন সহায়তাদানকারী মহিলা সমিতির আইনজীবী অ্যাডভোকেট ফাহমুদা আক্তার রিংকি বলেন, সোমবার বাদিনীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হওয়ার পর আসামী সাফায়াতের পক্ষে আইনজীবী মোশারফ হোসেন কাজল আংশিক জেরা করেছেন।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর ভিকটিম সাক্ষী না আসায় এবং গত ২৪ জুলাই, ৬ আগস্ট ভিকটিম বাদিনী আদালতে আসলেও আসামী পক্ষের সময় আবেদন এবং ও ১০ সেপ্টেম্বর বিচারক না থাকায় সাক্ষ্য গ্রহণ পেছানো হয়।

এদিকে সোববার আসামী আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন, আসামী সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিব ও নাঈম আশরাফ ওরফে এইচএম হালিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত ১৩ জুলাই একই ট্রাইব্যুনাল আসামীদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠন করেন।

এরও আগে গত ৭ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেষ্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে আসামী সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওরফে এইচএম হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় সরাসরি ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অপর আসামী সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিব, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসনের বিরুদ্ধে ওই আইনের ৩০ ধারায় ধর্ষণের সহযোগীতার অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রী ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলায় বলা হয়, আসামীদের মধ্যে সাফাত ও নাঈম দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা ওই দুই ধর্ষিতা ছাত্রীর বন্ধু। গত ২৮ মার্চ ঘটনার দিন আসামী সাফাতের জন্মদিনের অনুষ্ঠানের যান ওই দুই ছাত্রী। এরপর ওইদিন তাদের রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামীরা আটকে রাখেন। অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। জোর করে একটি কক্ষে নিয়ে যায় আসামীরা। আসামী সাফাত আহমেদ ও নাঈম আশরাফ একাধিকবার তাদের ধর্ষণ করেন। ধর্ষণ করার সময় আসামী সাফাত গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিওচিত্র ধারণ করেন। পরে বাসায় দেহরক্ষী পাঠিয়ে তাদের ভয়ভীতি দেখান। ধর্ষিতরা ভয়ে এবং লোকলজ্জার কারণে এবং মানসিক অসুস্থতা কাটিয়ে উঠে আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে তারা মামলার সিদ্ধান্ত নেন।


এ ক্যটাগরির আরো খবর..