× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

বড় ধরনের দুঃসংবাদ শুনতে হচ্ছে রিয়াল ভক্তদের

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
রিয়াল মাদ্রিদ

শীতকালীন বিরতির পর ফুটবলে ফিরছে রিয়াল মাদ্রিদ। আগামী ৪ জানুয়ারি প্রিমিয়ার লিগে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে শীর্ষে ফেরার রেসে নামবে জাবি আলোনসোর দল। ম্যাচটির আগে বড় ধরনের দুঃসংবাদ শুনতে হচ্ছে রিয়াল ভক্তদের।

গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাঁটুর লিগামেন্টে চিড় ধরা পড়েছে কিলিয়ান এমবাপের। যে কারণে রিয়াল বেতিসের বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডকে পাওয়া যাবে না।

ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য ক্রীড়া দৈনিক পত্রিকা লেকিপের প্রতিবেদনে বলা হয়েছে, কিলিয়ান এমবাপে কয়েক সপ্তাহ ধরেই হাঁটুর লিগামেন্টের চোট নিয়ে খেলছিলেন। শুরুতে তিনি ভেবেছিলেন, বিষয়টি তেমন গুরুতর নয় এবং এই চোট নিয়েই খেলা চালিয়ে যাওয়া সম্ভব। তবে বুধবার সকালে করা এমআরআই স্ক্যানে লিগামেন্টে চিড় ধরা পড়ে। ফলে এখন তার চিকিৎসা এবং অন্তত তিন সপ্তাহের বিশ্রাম প্রয়োজন হবে।

এই রিপোর্টের পর এমবাপ্পেকে বাস্তবতা মেনে নিতেই হয়েছে—অন্তত ২১ থেকে ৩০ দিন খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিশেষ করে সাম্প্রতিক ম্যাচগুলোতে গতি বাড়াতে গিয়ে তিনি নিজেকে ক্রমেই সীমাবদ্ধ অনুভব করছিলেন। সতর্ক সংকেত আগেই ছিল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তাকে অব্যবহৃত বদলি হিসেবেই রাখা হয়েছিল।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে ,আজ রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসেস আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর তার বাঁ হাঁটুতে মচকানো (স্প্রেইন) ধরা পড়েছে। তার সুস্থতার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।”


এ ক্যটাগরির আরো খবর..