× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক

মধ্যরাত থেকে বিকট শব্দে বজ্রপাত সঙ্গে শিলাবৃষ্টি

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
বজ্রপাত সঙ্গে শিলাবৃষ্টি

ঝোড়ো বাতাসসহ মধ্যরাত থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিকট শব্দে বজ্রপাত সঙ্গে । থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রাত সাড়ে ১২টার পর ক্ষণে ক্ষণে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে।  সবার মধ্যে একটা ভয় কাজ করছে। মালিবাগ এলাকায় বসবাসকারী জুয়েল জানিয়েছেন, বজ্রপাতের শব্দে ঘুমানো দায়। ভয়ও কাজ করছে।

মামুন নামে পুরান ঢাকার এক যুবক জানিয়েছেন, রাত দেড়টার দিকে এখানে শিলাবৃষ্টি পড়েছে। ঝোড়ো বাতাসও রয়েছে। ঘন ঘন বজ্রপাতে বাচ্চারা ভয় পাচ্ছে।

এদিকে, সন্ধ্যা ৭টার পর ঢাকার আকাশ কালো করে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে। ৮টার দিকে টিপটিপ বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন ভ্রাম্যমাণ দোকানি, অফিস ফেরত চাকরিজীবী এবং সড়কের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ ও অন্য কর্মকর্তারা।

এ সময় বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়।

এছাড়া হবিগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো বাতাসসহ বজ্রবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। এতে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

পূর্বাভাসমতে, মঙ্গলবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পরের ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..