বজ্রপাতে প্রান গেল ভোলার ছেলে শাহীনের

ভোলা প্রতিনিধিঃ বজ্রপাতে প্রান গেল ভোলার ছেলে শাহীনের। ভোলার তজুমদ্দিন থেকে কয়েকজন মিলে পরিবারের লোকজনের মুখে খাওয়ার তুলে দিতে কাজের জন্য নোয়াখালী আসেন শাহীন আলম নামে এক শ্রমিক। আশা ছিল কাজ শেষে টাকা নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হলো না শাহীনের। ধান খেতে কর্মরত অবস্থায় বজ্রপাতে প্রাণ গেল তার।

এই ঘটনায় আব্বাস উদ্দিন ও মনির হোসেন নামের আরো দুই শ্রমিক আহত হন।ওবিবার(২৯এপ্রিল) বেলা ১১টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর গ্রামের রজন মিয়ার ছেলে। আহত আব্বাস উদ্দিন ও মনির হোসেন একই এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানায়, গত ৩/৪ দিন আগে দিনমজুর হিসেবে আব্বাস ও মনিরসহ সেনবাগের গোপালপুরে ধান কাটতে আসে শাহীন।

প্রতিদিনের ন্যায় রবিবার সকালেও তারা খেতের মধ্যে পাকা ধান কাটছিল। হঠাৎ বেলা বৃষ্টি শুরু হলে ধানকাটা অবস্থায় বজ্রপাতের শিকার হন ৩ শ্রমিক। এসময় ঘটনাস্থলে শাহীন নিহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় নগদ কিছু টাকাসহ অ্যাম্বুলেন্স যোগে শাহীনের লাশ তার দেশের বাড়ি ভোলার তজুমদ্দিনে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।