× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

ডেস্ক

বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে লঘুচাপ সৃষ্টি হতে পারে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
weather

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজ শুক্রবার ২০ অক্টোবর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকালও একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকালের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার পর্যন্ত আবহাওয়ার এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এসএমএসে আবহাওয়ার পূর্বাভাস
আগামী ডিসেম্বর থেকে পূর্বাভাস ও সতর্কবার্তা মোবাইল ফোনের এসএমএসে জনগণের কাছে পাঠানো হবে। বর্তমানে একটি প্রকল্পের আওতায় ওয়েবভিত্তিক স্বয়ংক্রিয়, সমন্বিত পদ্ধতির সাহায্যে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা পাঠানোর কার্যক্রম চলমান আছে।


এ ক্যটাগরির আরো খবর..