× Banner
সর্বশেষ
আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত  

নিউজ ডেস্ক

বঙ্গমাতা পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী ২০২২ উদ্‌যাপন উপলক্ষে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২২’পাচ্ছেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য।

৮ আগস্ট ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্ত আশালতা বৈদ্যসহ আরও ৪ বিশিষ্ট নারীদের হাতে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অবদানকে চিরস্মরণীয় করতে প্রতি-বছর ৮টি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ক’ শ্রেণিভুক্ত এই সর্বোচ্চ জাতীয় পদক দেয় সরকার।

শনিবার(৬ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ বছরের পদকের জন্য নির্বাচিত নারীদের নাম ঘোষণা করেন। তিনি ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদ্‌যাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক’ নিয়ে মন্ত্রণালয়ের নানা আয়োজনের তথ্য তুলে ধরেন।

এবছর পদক প্রাপ্তরা হলেন রাজনীতিতে সিলেট জেলার সৈয়দা জেবুন্নেছা হক, অর্থনীতিতে কুমিল্লা জেলার সংসদ সদস্য সেলিমা আহমাদ, শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ, সমাজসেবায় কিশোরগঞ্জ জেলার মোছা. আছিয়া আলম এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্যকে (যুদ্ধকালীন কমান্ডার)।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিণী এবং সহযোদ্ধা। তিনি বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রামের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন ও প্রেরণা দিয়েছেন। এ দিবস পালন উপলক্ষে ৮ আগস্ট প্রধানমন্ত্রী সাম্প্রতিক বন্যাকবলিত ৫টি জেলাসহ সারা দেশে অসচ্ছল ও অসহায় নারীদের মধ্যে প্রায় ৫ হাজার সেলাই মেশিন এবং ৫০ লাখ টাকা দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী তাঁর রচিত ‘শেখ ফজিলাতুন্নেছা আমার মা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক সাকিউন নাহার বেগমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..