বঙ্গবন্ধু পরিষদের শোক বার্তা

বঙ্গবন্ধু পরিষদের শোক বার্তা

জাতীয় ৪ নেতার অন্যতম ক্যাপ্টেন (অবঃ) মরহুম মনসুর আলী’র সুযোগ্য পুত্র, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি এর মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।

তিনি এক বিবৃতিতে সাবেক সফল স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের মুখপাত্র এবং প্রবীণ রাজনীতিবিদি মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশ একজন সৎ, পরীক্ষিত, আদর্শবান ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। তার মৃত্যু আওয়ামী লীগের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলো। দেশের মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে মোহাম্মদ নাসিমের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

তিনি আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের এক ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের কৃতি সন্তান ছিলেন।

ডা. এস এ মালেক মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।