ধামইরহাটে জাতীয় বীমা দিবস পালিত

ধামইরহাটে জাতীয় বীমা দিবস পালিত

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ নওগাঁর ধামইরহাটে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১ মার্চ সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন জীবন বীমা কোম্পানীদের উৎসব মুখর অংশগ্রহণে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, কাউন্সিলর আমজাদ হোসেন, জীবন বীমা কর্পোরেশনের ডেভলটমেন্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ডিজিএম ছাইদুল ইসলাম, বীমা ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর এজিএম শাহজাহান আলী, ফিন্যান্সিয়াল এসোসিয়েট (এফ.এ) আবু মুছা স্বপন সহ সহ ৫টি কোম্পানী প্রতিনিধির শতাধিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।