বিশেষ প্রতিবেদকঃ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক ২০১৭ প্রাপ্তি এবং অভিবাসন সম্পর্কিত বৈশ্বিক চুক্তি প্রণয়নে জাতিসংঘের সম্মেলন সমূহে প্যানেলিস্ট এবং পার্টিসিপেন্ট হিসেবে সম্মানিত হওয়ায় জননেতা জনাব মোঃ ইসরাফিল আলম এমপি মহোদয়কে নাগরিক সংবর্ধনা দিলেন আত্রাই ও রানীনগরবাসী।
আজ ২রা মার্চ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় নওগা জেলার আত্রাই থানাধীন সাহেবগঞ্জ ফুটবল মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আত্রাই ও রানীনগরের উপজেলার পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য, সকল ইউনিয়নের চেয়ারম্যান, সকল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ সকল শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠনে সভাপতিত্ব করেন নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৪নং পাচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আফছার আলী প্রামানিক।


