× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

প্রানতোষ তালুকদারঃ ২৫ মার্চ ২০১৬, শুক্রবার, জাতীয় প্রেসক্লাবের ভি,আই,পি লাউঞ্জ এ বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংকের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রফেসর আ,ব,ম, ফারুক বক্তব্যে বলেন যে পাকিস্তানীরা বলেছে যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় ৩০ লক্ষ লোক শহীদ হয়নি। বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধে গণহত্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে। আরও বলেছেন যে সত্যিকার ইতিহাস তুলে ধরতে হবে।
আরও বলেছেন, শংকর তালুকদারের নেতৃত্বে বেসিক ব্যাংক এ বঙ্গবন্ধু পরিষদ তৈরি হয়। বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। মেজরের দ্বারা দেশ স্বাধীন হয় নাই।
বঙ্গবন্ধুর আত্মজীবনী বিভিন্ন স্কুলে দেওয়ার কথা বলেছেন। ৩০ লক্ষ শহীদ হয়েছে; এটা পাকিস্তানীরা অস্বীকার করে আর এদেশের বি.এন.পি নেত্রী খালেদা জিয়া অস্বীকার করে।

এদেশ নিয়ে যারা বিরোধিতা করে তারা বলেছেন এদেশে যুদ্ধে শহীদ হয়েছে ২৬,০০০ আবার কেউ বলেছেন ৬০,০০০ লোক শহীদ হয়েছেন।
পূর্বদেশ পত্রিকায় ৩রা জানুয়ারীতে লিখা ছিল স্বাধীনতার যুদ্ধে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল।
অর্জুন বিশ্বাস (কণ্ঠ শিল্পী) বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে গান কখনও কোনদিন সুদ হবে না কোন দিন পিতা তোমার দিন। স্বাধীনতা ঘোষণা নিয়ে মিথ্যাচার! ইতিহাস বলে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক।
জনাব মোঃ শফিকুর রহমান (সভাপতি, জাতীয় প্রেস ক্লাব) বলেছেন, বেগম খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে মিথ্যা বক্তব্য দিয়েছেন। আর তারেক জিয়া হলো বেয়াদব। এদেশে স্বাধীনতা যুদ্ধের সময় ৪ লক্ষ নারী ধর্ষিত হয়েছেন এবং তার চেয়েও বেশি। কেন বি.এন.পি এই মিথ্যা কথা বলেছেন। তথাকথিত ঘোষক বানিয়ে রাজনীতি করছেন?
এদেেেশ ৪০ এর উপরে আওয়ামী লীগের সংগঠন আছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে সব হয়ে যায় বাঘের বাচ্চা। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় না থাকে তখন সব হয়ে যায় বেড়ালের বাচ্চা। একমাত্র বাঘের বাচ্চা থাকেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।

কথাটি অনেক দুঃখ নিয়ে বলেছেন। কোন ভয়ভীতি না পেয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কথা বলেছেন।
শাকিব সাহেব বলেছেন, ৭১-এ রাজাকার, আলবদর, আলসামস নামে বাঙালিদের অত্যচার অনাচার নির্যাতন করত, বর্তমানে আনছার উল্লাহ, হিজবত তাহেরী জে.এম.বি, হেফাজত আরও কত কি নাম দিয়েছে সেই পাকিস্তানী দোসররা।
শেখ হাসিনা বাংলাদেশে সার্বভৌমত্বের প্রতীক। ৩২নং বাড়িটি বঙ্গবন্ধুর বাড়ি। এই বাড়িটি নিলামে দেওয়া হয়েছিল। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিস্তি নিয়ে ৩২ নং বাড়িটি উদ্ধার করেন। রাজাকার শাহ আজিজ বলেছিল ৩২ নং বাড়িতে ২০০ ভরি স্বর্ণ পাওয়া গিয়েছে আর অস্ত্র পাওয়া গেছে, এই ধরনের মিথ্যাচার মানা যায় না।
এখনও আওয়ামীলীগের নেতারা রাজাকারদের চাকরী দেয়, নেতা বানায়। ঐগুলি প্রতিরোধ করতে হবে।
প্রফেসর ডা. অরুন কুমার গোস্বামী (চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও সহ সভাপতি, শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন সর্বকালের সবশ্রেষ্ঠ বাঙালি।

প্রফেসর ডা. অরুন কুমার গোস্বামী, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিভিন্ন কোর্সে বঙ্গবন্ধুর আত্মজীবনী সংযুক্ত করেছেন। তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষকে জানার জন্য বঙ্গবন্ধু অধ্যয়ন করা দরকার।
তিনি আরও বলেন যে পলাশীর যুদ্ধে একজন বাঙালী ছিলেন সেই ব্যক্তিটি ছিলেন বাঙালী, রাজ মানিকচাঁদ। নবাব সিরাজউদ্দৌল্লা বাঙালি ছিলেন না।

মীর জাফর আলীও বাঙালি ছিলেন না। উপমহাদেশের রাজনীতিতে বাঙালিদের কোন অংশগ্রহণ ছিল না যা বঙ্গবন্ধু করেছেন এবং বাস্তবায়ন করেছেন। যাতে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নেয়া যায় তারজন্য দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে সহযোগীতার কথা বলেছেন।
জনাব রাশেক রহমান (রাজনৈতিক বিশ্লেষক ও সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ) বলেছেন, সত্য কথা সর্বদাই তিক্ত। যে কোন সংগঠনের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠের বক্তৃতা।
১৮-৩০ বয়সের ছেলেমেয়েদের বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা দিতে হবে। নেতারা টেলিভিশনে চেহারা দেখানো, পত্রিকায় চেহারা দেখালেই চলবে না। বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস ও আদর্শ তুলে ধরতে হবে এ যুগের প্রজন্মের কাছে।
তিনি বলেন মেজর জেনারেল জিয়াউর রহমান বাঙালিদের স্বপ্ন দেখায় নাই একমাত্র বঙ্গবন্ধু বাঙালীদেও স্বপ্ন দেখিছিলেন এবং স্বপ্ন পূরণ করেছিলেন। ক্ষুধা, দারিদ্র, বাসস্থান বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন খাদ্য হবে বিনোধন। সেই ৭ই মার্চের ভাষণ ছেলেমেয়েদের দেখানো হউক।
১৯২০ সালে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করলেন; ১৯৪৯ সালে বলেছেন অসম্প্রদায়িক রাজনৈতিক এর কথা। পদ্মা সেতুর ব্যাপারে জয় করেছি, আমরা সেই ভয় থেকে জননেত্রী শেখ হাসিনা আমাদের মুক্ত করেছেন। বঙ্গবন্ধু একটি প্রযুক্তি দিয়েছেন, এটা হলো ভালোবাসা। তিনি সকলকে ভালবাসতেন।
এ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাউছার (সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ) বলেছেন, বঙ্গবন্ধু নিয়ে অপকথা ৭৫ এর পর এসেছে। তারপর খুনীদের প্রতিষ্ঠিত করেছেন। মিছিল করলে আক্রমণ করা হত। তিনি বলেন, শেখ হাসিনা মায়ের মত, মা যেমন সন্তানদের লালন-পালন করে ঠিক সেইভাবেই আমাদের তিনি লালন-পালন করছেন।
বঙ্গবন্ধু বাঙালির অধিকার চাই বলেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার লোভ ছিল না। ধাপে ধাপে বিকশিত করেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আমাদের মুক্তির নেতা। বাঙালির বন্ধু হিসেবে খেতাব পেয়েছিলেন। দীর্ঘদিন বিকৃত ইতিহাস ছিল। এখন যোগ্য নেতা আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এদেশেটি দুটি সামরিক সরকারের যাতাকলে ছিল। আমাদের সিরিয়াস ভাবে কাজ করতে হবে। যাহাতে আর রাজাকাররা অপকর্ম করতে সাহস না পায়। বঙ্গবন্ধু ছিলেন একজন বিশাল নেতা, তাঁর আদর্শকে ধরে রাখতে হবে। বঙ্গবন্ধুই স্বাধীনতা ঘোষণা করেছেন। আমাদের ব্যক্তিগত সততা থাকতে হবে।
সর্বশেষে শংকর তালুকদার, সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেড, সবাইর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভাটি সুন্দর ও শান্তির্পূণ ভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সবাইর নিকট কৃতজ্ঞ এবং শান্তিপূর্ণভাবে বসে বক্তাদের বক্তব্য শ্রবণ করার জন্য সবার নিকট কৃতজ্ঞ, এই বলে সভা সমাপ্ত ঘোষণা করেছেন।
উক্ত বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংকের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন প্রধান অতিথি -এ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাউছার, সভাপতি-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জনাব নাজমা আকতার, সাবেক সংসদ সদস্য ও সভাপতি।

বাংলাদেশ যুব মহিলা লীগ, প্রফেসর আ,ব,ম, ফারুক, সাবেক ডীন, ফার্মেসী অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. জিয়া রহমান -চেয়ারম্যান, ক্রিমনোলজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. অরুণ কুমার গোস্বামী-চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও সহ সভাপতি শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জনাব মোঃ শফিকুর রহমান-সভাপতি, জাতীয় প্রেসক্লাব,।

জনাব রাশেক রহমান-রাজনৈতিক বিশ্লেষক ও সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব মামুন উর রশিদ-উপ প্রেস সচিব, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব এ, কে, এম সামসুদ্দীন (খাজা)-আহ্বায়ক, এসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ, সভাপতিত্ব করলেন-জনাব শংকর তালুকদার, সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংক লিমিটেড।
পরিশেষে বক্তারা বললেন, এদেশে বঙ্গবন্ধুর জন্ম না হইলে আমরা বাংলাদেশ পেতাম না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। স্বাধীনতা ঘোষণা করেছেন বঙ্গবন্ধু। এটা বির্তকের কিছু নেই।

পাকিস্তানী রাজাকারদের ধূসরা তো সবসময় বাধার সৃষ্টি করে আসছেই। কোন বাধাই বর্তমান দেশরত্ন শেখ হাসিনা-কে ঠেকাতে পারবে না। সর্বশেষে বক্তারা বলেছেন, একমাত্র বেসিক ব্যাংক শত বাধা অতিক্রম করে এই অনুষ্ঠানটি করতে পেরেছেন। কোন ব্যাংক তা করতে পারেনি। একমাত্র বেসিক ব্যাংক “বঙ্গবন্ধু পরিষদ” করে আলোড়ন সৃষ্টি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..