যশোর প্রতিনিধি: বঙ্গবন্ধুর ভাস্কর্যের নির্মাণে বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
যশোর যুব মহিলা লীগের আয়োজনে আজ সকাল ১১টায় শহরের দড়াটানা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধনে সংগঠনের সভাপতি মনজুন্নাহার নাজনীন সোনালীর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তরা বলেন, পাকিস্তানি দোসর বিএনপি-জামাত এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতা করছে। বিরোধীতাকারীদের আইনের আওতায় এনে দেশের সকল জেলায় ভাস্কর্য নির্মাণের দাবি জানান বক্তরা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর সদর উপজেলা যুব লীগের সাবেক সভাপতি ওহিদুজ্জামান বাবলু, ওয়ার্ড কাউন্সিলার সন্তোষ দত্ত, সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর কবির বিজু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদারসহ প্রমূখ।



