× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

ঈশ্বরদী প্রতিনিধি: বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে বাধা দানকারী জামায়াত-বিএনপির নীল নকশা এদেশে কোনদিন বাস্তবায়ন করতে দেয়া হবেনা। শুধু জাতীয় পতাকা বুকে আঁকড়ে ধরলেই হবেনা, এদেশের শত্রুদের মোকাবেলা করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।’ বলেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদীস্থ ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের ৩৫ বছর পূর্তি উদযাপন পুনর্মিলনীর সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা হিসেবে স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সাজাহান আলী বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু খলিলুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু, বিদ্যালয়ের একাডেমিক কমিটির চেয়ারম্যান ড. এএসএম আমানুল্লাহ, বিবিএস ক্যাবলস এর পরিচালক আশরাফ আলী খান মঞ্জু।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মুজাহিদ আল বেরুনী সুজন, যুগ্ম আহ্বায়ক মুনির হোসেন মিতুল, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আজিজুল হক।


এ ক্যটাগরির আরো খবর..