× Banner
সর্বশেষ
ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিকেলে জামিনে কারামুক্ত জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক

জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে নিয়ে গান বানালেন কুমার বিশ্বজিত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

‘হে বন্ধু বঙ্গবন্ধু, তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও, আমি চোখে দিয়ে দেখব, তুমি কেমন করে দেশটাকে এতো ভালোবাসো’ এমন কথার গান প্রকাশ করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী  কুমার বিশ্বজিৎ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গানটি প্রকাশ করেছেন তিনি। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সঙ্গীতায়োজন করেছেন মানাম আহমেদ, সুর করেছেন তরুণ গায়ক ও সংগীত পরিচালক কিশোর। গানটি প্রকাশ হয়েছে গান ছবি এন্টারটেইনমেন্টের ব্যানারে।

গানটি নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘ফিল্ম আর্কাইভ থেকে বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের পাঁচ ঘণ্টার ফুটেজ বেছে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু এ জাতির জন্য একটি স্বাধীন ভূখণ্ড, একটি ভাষা দিয়েছেন। আমরা বাংলায় গান গাইতে পারছি, বাংলায় কথা বলতে পারছি এটা তারই অবদান। তার কাছে ঋণের বোঝা এত বেশি যে, আমাদের আসলে সেই ঋণ শোধ করার কোনো ক্ষমতা নেই।
এই গানের মাধ্যমে বাংলাদেশের জন্য তার ত্যাগ, অবদানকে স্মরণ করে কিছুটা শ্রদ্ধাঞ্জলি দেয়ার চেষ্টা করেছি মাত্র। এর মাধ্যমে বঙ্গবন্ধুর বাংলাদেশকে অন্যভাবে জানতে পারবেন সবাই।


এ ক্যটাগরির আরো খবর..