বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল -পরিবেশ মন্ত্রী

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতি কখনোই একটি স্বাধীন রাষ্ট্র পেতো না। ১৯৭৫ সালে একটি চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মাধ্যমে আমাদের মহান স্বাধীনতায় কুঠারাঘাত করেছে। একই সাথে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। বলেছেন  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ রাজধানীর মতিঝিলে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদা আহসানুল জব্বারের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।