× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

বগুড়ায় হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

বগুড়া প্রতিনিধি: শজিমেক কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া নব জাতককে বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ।বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁ বিপিএম (বার) নিজ হাতে শিশুটিকে তার মায়ের কোলে তুলে দিয়েছেন। একই সাথে শিশুটিকে ১০হাজার টাকা উপহার হিসাবে দিয়েছেন তিনি। এসময় শিশুটির পিতা সৌরভ উপস্থিত ছিলেন।

এর আগে শিশুটিকে বিশেষ অভিযানে শহরের চকলোকমান এলাকার একটি বাড়ী থেকে উদ্ধার করে পুলিশের একটি বিশেষ টিম। এসময় শিশু চুরির ঘটনায় জড়িত রেশমা খাতুন (৩৫)নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। আটক রেশমা শাহজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ছাত্তার মন্ডলের মেয়ে। তবে আটক রেশমা সাংবাদিকদের জানায়, তার বাড়ী শাহাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় বগুড়া সদর থানায় সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংকালে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁ বিপিএম (বার)সাংবাদিকদের চুরি যাওয়া শিশুটির শাসরুদ্ধকর উদ্ধার ঘটনা বর্ননা করতে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এসময় তিনি শিশুটির জন্য তার মায়ের হাতে উপহার স্বরূপ নগদ ১০ হাজার টাকা তুলে দেন। পুলিশ সুপার আরো জানান . গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করার মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে। এর আগে শিশুটির মা নাহিদা আক্তারকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ আহম্মেদের তত্বাবধানে বিশেষ এ্যাম্বুলেন্স ব্যবস্থায় সদর থানায় আনা হয় ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সার্বিক এসএম বদিউজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল আলম রেজা, এসআই মঞ্জুরুল হক ভূঞাঁ, অভিযানে অংশ নেয়া এসআই নূরুল ইসলাম সহ বিভিন্ন পদবী ও এজেন্সির প্রতিনিধিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..